![]() |
| মাওলানা আবু জাফর সাহেব। |
শিক্ষার্থীদের প্রতি উপদেশ
হে আমার প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
“হৃদয়ের মন দিয়ে স্মরণ রাখবে, কোন পিতৃ সম্পত্তির অংশ; অংশীদারিত্ব হিসাবে ভাগ বন্টন করা হয়। কিন্তু লেখা-পড়া, ইলম বা জ্ঞানের কোন অংশে অংশীদারিত্ব নেই ভাগ-বন্টনও করা যায় না । আর ইলম বা জ্ঞানের আলো যতই চর্চা করবে ততই সুদূর প্রসারিত ও বিস্তৃত হবে।” -প্রধান শিক্ষক
অভিভাবকের প্রতি অনুরোধ
আস্সালামু আলাইকুম ।
সুপ্রিয় অভিভাবকবৃন্দ,
“আপনার ছেলে-মেয়েদের অবশ্যই নিয়মিত মাদ্রাসায় পাঠাবেন এবং সন্ধ্যার পর লেখা-পড়া ঠিকভাবে করছে কী না তাগিদ দিয়ে দেখবেন। আর আপনার ছেলে-মেয়ে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় আসে কিনা, প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ রাখবেন।”
-প্রধান শিক্ষক
আকুল আবেদন
অত্র মাদরাসা ও এতিমখানা'টি বিগত ২১ বছর যাবত মুসলিম সমাজে পবিত্র কুরআন-হাদীসের আলো বিস্তার, ইসলামী তাহ্জীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার-প্রসার এবং সমাজকে কু-সংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নিয়ে জাতির দিক-নির্দেশনার মহান খেদমত আঞ্জাম দিয়ে আসছে। বর্তমানে ৪০০ জন ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠানে অধ্যয়নরত। ১১ জন বিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নুরানী কিন্ডারগার্টেন, হিফজুল কুরআন ও কিতাব বিভাগসহ বাংলা, ইংরেজি, গণিত শিক্ষা দেয়া হচ্ছে।
অতএব, মুসলিম ভাই-বোনদের খেদমতে একান্ত আবেদন, এতিম-গরীব ছাত্রদের লেখা-পড়ার সুবিধার্থে মাদরাসার অতি জরুরী পরিকল্পনা সমূহ বাস্তবায়নে আপনাদের যাবতীয় যাকাত, ফিৎরা, কোরবানীর চামড়া, মাসিক বা এককালীন চাঁদা, মান্নত, কাফ্ফারা ইত্যাদি দিয়ে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করবেন । আল্লাহ আপনার সহায় হোন ।












Leave a Comment